
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না
রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও এসব ব্যাংকের এমডি হওয়ার সুযোগ থাকবে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকার শর্ত বহাল রাখা হয়েছে।
ব্যাংকগুলো হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নীতিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রজ্ঞাপনটি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

