২১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীনের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ২৩:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ২৩:৩২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীনের

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : রাষ্ট্রপতির নামে প্রচারিত ‘গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ এবং বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের ‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’ এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উভয় বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের মৌলিক আকিদা হলো মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি এক ও অদ্বিতীয়; সমগ্র সৃষ্টি কেবল তারই মুখাপেক্ষী। সুতরাং মুসলমানদের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরো বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। তবে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে গুলিয়ে ফেলা কখনো এক বিষয় নয়। প্রকৃত ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে কারও ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র উপেক্ষা করে নয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ