রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি
খবর বিজ্ঞপ্তি ঃ সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া ‘পৃথিবীতে অন্যায় ও নিপীড়ন দেখা দিলে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ মূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আকিদার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। ইসলামী আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রকৃত রক্ষাকর্তা ও ত্রাণকর্তা।
তাই এ বিষয়ে ইসলামের মৌলিক বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অপরিহার্য। ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকালে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম মাদরাসায় খুলনার বিশিষ্ট উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
