শিল্প কারখানা বন্ধে খালিশপুর-দৌলতপুরে কর্মসংস্থান সংকট : উন্নয়ন জরুরি-কেসিসি প্রশাসক
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিল্প-কারখানা বন্ধ হওয়ার কারণে নগরীর খালিশপুর ও দৌলতপুর অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে।
এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রসাশক মঙ্গলবার সকালে নগরীর ২ ও ৩ নং ওয়ার্ডে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাসব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিনি নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করছেন। ডেঙ্গু সংক্রমণের হার হ্রাস পেলেও এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বল্প আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗