২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৬টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

· বাংলাদেশ

রাজবাড়ী: শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই রাজবাড়ী জেলার বিভিন্ন পূজামণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।

তিথি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। এ সময় তারা স্বামীর দীর্ঘায়ু, পরিবারের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

পরে দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন নারীরা। নাচ, গান ও মিষ্টিমুখের মধ্য দিয়ে চলে এ আয়োজন। বিবাহিত নারীদের পাশাপাশি অবিবাহিত তরুণীসহ অন্য ভক্তরাও এতে অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আনন্দ-উৎসবের মধ্যেও ভক্তদের মধ্যে বিরাজ করছে বিদায়ের আবেগ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ