
রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
রাজবাড়ী: শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই রাজবাড়ী জেলার বিভিন্ন পূজামণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।
তিথি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। এ সময় তারা স্বামীর দীর্ঘায়ু, পরিবারের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
পরে দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন নারীরা। নাচ, গান ও মিষ্টিমুখের মধ্য দিয়ে চলে এ আয়োজন। বিবাহিত নারীদের পাশাপাশি অবিবাহিত তরুণীসহ অন্য ভক্তরাও এতে অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আনন্দ-উৎসবের মধ্যেও ভক্তদের মধ্যে বিরাজ করছে বিদায়ের আবেগ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

