
স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে ভালো মানুষ বাছাই করে প্রার্থী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জনগণের ভোটে যাতে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী বাছাই করতে হবে। আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসনের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে পছন্দের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে, বিএনপি সে ধরনের নির্বাচন চায় না।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


