২১ অক্টোবর ২০২৬, ২১:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে আব্দুল বাছিত বাচ্চুর কুশল বিনিময়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১১:১১ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১১:১১

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে আব্দুল বাছিত বাচ্চুর কুশল বিনিময়

· বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি :শারদীয় দুর্গোৎসবে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ৩০ টি পুজামন্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সাংবাদিক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।সোমবার বিকেল থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত তিনি ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে এই পরিদর্শন করেন। এসময় তিনি পুজামন্ডপে উপস্থিত নেতৃবৃন্দ এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।

বিএনপি নেতা আব্দুল বাছিত বাচ্চু বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন একটি ধর্মীয় সম্প্রীতির অনন্য তীর্থস্থল। যুগে যুগে এই ইউনিয়নের হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করে আসছে। বর্তমানে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব গোষ্ঠী যাতে হাজীপুর ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের সনাতনী নাগরিকদের নায্য অধিকার এবং পাপ্য সম্মান দেওয়ায় আব্দুল বাছিত বাচ্চুর অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দ।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ