২৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক ॥ আতঙ্কে ব্যবসায়ীরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৩:১১ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৩:১১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক ॥ আতঙ্কে ব্যবসায়ীরা

· বাংলাদেশ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও করাব গ্রামের বাসিন্দা মোঃ মোর্শেদ কামালের মালিকানাধীন ‘শুভ হার্ডওয়্যার’ নামের দোকানে আাবারো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২০ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, গত দেড় মাসের মধ্যে তাঁর শুভ হার্ডওয়্যারে এটি ৪বার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, আনুমানিক রাত ২টার দিকে এক ব্যক্তি অত্যন্ত ধূর্ততার সাথে দোকানে প্রবেশ করে চুরি সম্পন্ন করে চম্পট দেয়।

পরপর চারবার একই দোকানে চুরির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ীদের মনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মোঃ সাহাম্মাদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা পরিচালনা করবেন ? তিনি স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাজার কমিটির কাছে জরুরি ভিত্তিতে চোরকে শনাক্ত করার বিনীত অনুরোধ জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোর্শেদ কামালের দোকান রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি তোলেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ