
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ
গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। এরা হলেন, লাল চান মিয়া (৪৪), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও তাদের মেয়ে তানিশা আক্তার (১৬)।
বুধবার (২১অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গী চেরাগ আলী ভাদাম রোড মাদ্রাসা মার্কেটের পাশে একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
দগ্ধ দম্পতির বড় মেয়ে বিউটি আক্তার জানান, তারাও পাশাপাশি এলাকায় থাকেন। সকালে খবর পান, তার বাবা-মায়ের বাসায় বিস্ফোরণে আগুন ধরে গেছে। বাসায় থাকা ৩ জনই পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে তিনি হাসপাতালে এসে দগ্ধদের দেখতে পান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

