
জামালপুরে ২০ মাসে সাড়ে ৩ কোটি টাকার মাদক উদ্ধার
শাওন মোল্লা, জামালপুর: জামালপুরে গত ২০ মাসে ৩ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৪৬০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে জামালপুর জেলা পুলিশ।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪১৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১৮৪ জনকে।
জামালপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫৯ হাজার ১০৯টি ইয়াবা, ৩১২ কেজি ৬৮৬ গ্রাম গাঁজা, ৯৮৯ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৮০ বোতল ফেনসিডিল এবং ৫ হাজার ৪৭৯টি ট্যাপেন্টাডল বড়ি। এ ছাড়া অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
