২১ অক্টোবর ২০২৬, ১৯:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৯

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

· বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাই উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিমা কর্ণফুলী নদীতে বিসর্জন দেওয়া হয়।

এ সময় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও হাজারো ভক্তের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে কর্ণফুলী নদীর দুই পাড়। দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। আনন্দ-উৎসবের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এ উৎসবে সব সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে অংশ নেন। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বছর সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ