২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলশীতে ছিনতাইয়ে ব্যবহৃত ৩ মোটরসাইকেল জব্দ, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

খুলশীতে ছিনতাইয়ে ব্যবহৃত ৩ মোটরসাইকেল জব্দ, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

· অপরাধ

খুলশী থানা পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া বাদীর ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন। খুলশী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা অনিক দাশ (২৭), বায়েজিদ বোস্তামী থানার ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), ফটিকছড়ি থানার মহিউদ্দিন সেলিম (৫২) এবং হালিশহর থানার ফইল্লাতলী বাজার এলাকার মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মারুফুর রহমান অপু (২২) তার বন্ধুদের নিয়ে ৩টি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথমধ্যে ১৭ অক্টোবর রাত আনুমানিক রাত দেড়টার সময় খুলশী থানার ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেট কার ও ২টি মোটরসাইকেল তাদের গতিরোধ করে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ