২২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজয়ী’র ফাউন্ডার তানিয়া

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:২৮

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজয়ী’র ফাউন্ডার তানিয়া

· বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠন বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভার পুরান বাজারের ১নং, ২নং এবং ৩নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারি, মণ্ডপ কমিটির কর্মকর্তাবৃন্দ এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তানিয়া ইশতিয়াক এর সঙ্গে ছিলেন তাঁর স্বামী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আশিক খান।

বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক বলেন, “বাংলাদেশ চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা যেভাবে গভীর আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উদ্‌যাপন করি, ঠিক তেমনি আপনারাও আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূর্ণ আনন্দ, স্বাচ্ছন্দ্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ