২৩ অক্টোবর ২০২৬, ১৩:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মতলবে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

মতলবে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত

· বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকার শম্ভুখার ব্রিজ সংলগ্নে বুধবার (২১ অক্টোবর) দুপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক আক্তারুজ্জামান খোকন (৫০) ঘটনাস্থলেই মারা যায়।তিনি একটি বেসরকারি খাদ্য কোম্পানির (প্রমি) মতলব উত্তর উপজেলার পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি ছিলেন। ।তার বাড়ি মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামে।সে ওই গ্রামের এলাহী বক্স ও জরিনা বেগম দম্পতির ছেলে তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। আক্তারুজ্জামান স্ত্রী ও এক কন্যাসহ অনেক স্বজন রেখে গেছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোম্পানির খাদ্যদ্রব্য বিক্রি ও পরিবেশনের জন্য আজ বুধবার দুপুরে আক্তারুজ্জামান খোকন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে উপজেলার সাহেববাজারে আসেন। সেখানে ক্রেতাদের কাছে মালামাল বিক্রি ও পরিবেশনের পর মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে তাঁর স্ত্রীকে ফোন করে বলেছিলেন, ভাত বেড়ে রাখতে। বাড়ি ফিরেই ভাত খাবেন। এরপর কিছুদূর গিয়ে আজ দুপুর দেড়টায় ওই বাজারের কাছাকাছি শম্ভুখাঁর ব্রিজ এলাকায় পৌঁছালে আচমকা বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন তিনি। এতে তাঁর মাথা, থুতনি ও দুই পা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্যান্টের পকেট থেকে তাঁর মুঠোফোনটি সড়কে পড়ে থাকে। স্থানীয় এক লোক ওই মুঠোফোন থেকে তাঁর স্বজনদের ফোন করে বিষয়টি জানালে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে উদ্ধার করে তাঁরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ