
রাউজান ও রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন
রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন হয়েছে।
বুধবার ২১ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া অপরাজিতা সেবাশ্রম মাঠে বিজয়া সম্মিলনী ও বিসর্জন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন রাউজান পৌরসভার পূজা উদযাপন পরিষদ।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা। উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা এস.এম রেজাউল রহিম আজম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল, পৌরসভা সেচ্ছাসেবী দলের আহবায়ক শাহাদাত মির্জা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক প্রদীপ শীল, পৌর সভা পূজা সম্পাদক দীপ্ত চৌধুরী,বিজয় টিভি ডেপুটি ম্যানেজার অপু দে,রুবেল দে। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗