২৪ অক্টোবর ২০২৬, ১৮:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শ্রমিকদের অনুকূলে ৭ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১৪:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১৪:১৬

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

শ্রমিকদের অনুকূলে ৭ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

· বাংলাদেশ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে শ্রমিকদের অনুকূলে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬শ ১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা করেছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেইসে ৪২৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৪শ ৮২ টাকা টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪১৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮শ ৭২ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬শ ১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১৬ লাখ ৬৩ হাজার ৬শ ২০ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস,ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল,সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) এ আইনি সেবা প্রদান করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ