
খালিয়াজুরীতে বাঁধ কেটে অবৈধভাবে মাছ ধরায় তিনজনকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ ধরার অপরাধে তিনজনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মুজিবনগর, উদয়পুর ও জাহেরপুর গ্রামের পাশের হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জাহেরপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪০), জাহের আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৮) এবং মমিননগরের আব্দুর রশিদের ছেলে মোঃ আলমগীর (২৫)। তারা দীর্ঘদিন ধরে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে ও চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ উপায়ে মাছ শিকার করে আসছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗