২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রংপুরে জমি-মন্দির বিরোধে বিসর্জনে বাধা, রাতভর উত্তেজনা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১৪:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১৪:৩১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

রংপুরে জমি-মন্দির বিরোধে বিসর্জনে বাধা, রাতভর উত্তেজনা

· বাংলাদেশ

রংপুর: রংপুর নগরীর ঠিকাদারপাড়ায় জমির মালিকানা ও মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে বিজয়া দশমী পেরিয়ে গেলেও দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।

বুধবার (২১ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত টানা উত্তেজনা, সড়ক অবরোধ ও পালটা-পালটি অবস্থানের কারণে প্রতিমাগুলো ফিরিয়ে মন্দিরেই রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, রংপুর মহানগরের ঠিকাদারপাড়ায় দশরথ চন্দ্রের তিন শতক জমিতে ২০০৭ সাল থেকে অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা হয়ে আসছিল। চলতি বছর পূজা উদযাপন কমিটি দুর্গাপূজার পর ওই স্থানে কালী প্রতিমাসহ অন্যান্য প্রতিমা স্থাপন করে স্থায়ী মন্দির নির্মাণের প্রস্তুতি নেয়। এতে জমির মালিক দশরথ ও তার পরিবার আপত্তি জানায়। বুধবার প্রতিমা বিসর্জনের সময় সব প্রতিমা সরিয়ে মন্দির খালি করার দাবি জানালে পূজা কমিটির সঙ্গে বিরোধ তীব্র হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ