
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


