
ময়মনসিংহে ৯ বছরের শিশু ধর্ষণ মামলা:আইনানুযায়ী আপসহীন পুলিশ অফিসারকে কোণঠাসা করার অপচেষ্টা
ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলা ধামাচাপা দিতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল গভীর চক্রান্তে মেতে উঠেছে। ঘটনাটিকে তথাকথিত ‘আপস-মীমাংসা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায়, আইনি দায়িত্ব পালনকারী সৎ পুলিশ কর্মকর্তাকেই কোণঠাসা করার অপপ্রয়াস চালানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টায় কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার (ভিটাপাড়া) এলাকায় নিজ বাড়ির ছাদে শাশুড়ির শুকানো শুটকি আনতে যায় ৯ বছরের শিশুটি। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মো. শফিকুল ইসলাম শফিক (৬৫), পিতা: মৃত ইনু মিয়া, শিশুটিকে জোরপূর্বক টেনে নিজ নির্মাণাধীন বিল্ডিংয়ের বাথরুমে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্ত শফিকুল ইসলাম ঘটনাটি কাউকে জানালে শিশুটির বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। ভীতি ও শারীরিক অসুস্থতার কারণে শিশুটি প্রথমে মুখ না খুললেও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবার জানতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗