
কর্মবিরতি স্থগিত করলেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। শুক্রবার সকাল থেকে তাঁরা পুনরায় কাজে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
এর আগে, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট সমাধান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন রামেক হাসপাতালে কর্মরত ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗