২২ অক্টোবর ২০২৬, ২২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১৮:২৯ · সর্বশেষ প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ২০:২৫

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

· খেলা

ক্রীড়া ডেস্ক: শুবমান গিলের গড়া রেকর্ড বেশিদিন টিকতে দিলেন না হ্যারি ব্রুক। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। শ্রীলংকার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে মাত্র ১১৪ বলে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ব্রুক। তার ব্যাট থেকে আসে ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস। এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। মাত্র এক বল কম খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন ইংলিশ অধিনায়ক।

ব্রুকের অসাধারণ ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে ওয়ানডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যাট হাতে অধিনায়কের এমন দাপুটে পারফরম্যান্সে ম্যাচে বড় পুঁজি পায় ইংলিশরা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ