
কিশোরগঞ্জে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেফতার
কিশোরগঞ্জ: জেলার কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া (ঘোষপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্তসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗