
রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পলাতক অপরজন
স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী থানাধীন এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকাসহ আবুল কালাম আজাদ (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।
গত বুধবার রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা-পুলিশের সহায়তায় এমদাদপুর এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে।
তিনি বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। এ ঘটনায় পলাতক থাকা অপর অভিযুক্ত মানিক ইসলাম (৪৪) চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে এবং তিনিও বর্তমানে এমদাদপুর গ্রামেই বসবাস করছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗