নৈহাটী ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নিন্দার ঝড়
স্টাফ রিপোর্টার : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনার রূপসায় নৈহাটী ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী কর্মচারী হাবিবুর রহমানকে বেতন না দিয়ে বের করে দেওয়ায় স্থানীয় পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মূলহোতা ভুমি অফিসের নায়েব জালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার পোস্টের কমেন্টে বিভিন্ন পেশার মানুষ সরাসরি মন্তব্য লিখেছেন। এমনকি তাঁর সহকারী রবিউল ও কথিত সহকারী আব্দুর সবুরের বিরুদ্ধেও একইভাবে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে প্রকাশিত সংবাদের পোস্টের কমেন্টে এসব মন্তব্য করা হয়।
যেসব ব্যক্তিরা মন্তব্য করেছেন তারা হলেন, মনির আহমেদ লিখেছেন, “হাবি কাকা” একজন নিরীহ মানুষ। ঘুষখোর ও বাটপার নায়েব শুধু চাকরি খায়নি, বরং এই নিরীহ হাবি কাকার কষ্টে অর্জিত সরকারি খাস জমির হলুদ বাগান, কচু বাগান, সজিনা ও কালোজাম সব খেয়ে ফেলেছে। এই বৃদ্ধ প্রতিবাদ করায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে বৃদ্ধকে পুনরায় চাকরিতে বহাল, বকেয়া বেতন প্রদান এবং নায়েব চোরের বিচারের জোরালো দাবি জানিয়েছেন।
মুহাম্মদ নূরুজ্জামান মন্তব্যে নায়েবের কঠোর শাস্তি দাবি করেছেন এবং এই বৃদ্ধ লোকটির চাকরি ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

