২৩ অক্টোবর ২০২৬, ২২:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে পাগলা শিয়ালের আক্রমনে ১২ জন আক্রান্ত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে পাগলা শিয়ালের আক্রমনে ১২ জন আক্রান্ত

· বাংলাদেশ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে একটি পাগলা শিয়ালের অতর্কিত আক্রমণে অন্তত ১২ জন মানুষ এবং বহু গবাদিপশু গুরুতর আহত ও আক্রান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২১ অক্টোবর বুধবার বিকাল চারটার দিকে হঠাৎ একটি পাগলা শেয়াল গ্রামে ঢুকে পড়ে এবং একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন মশাদিয়া গ্রাম ও নোয়াটির মো. শামসুল হক, মো. আলমগীরসহ বেশ কয়েকজন নারী ও নিষ্পাপ শিশু। হঠাৎ শিয়ালের এমন উন্মত্ত আচরণে পুরো মশাদিয়া ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু মানুষ নয়, শিয়ালের এই পাগলাটে আক্রমণ থেকে রেহাই পায়নি গ্রামের গৃহপালিত পশুও।

পাগলা শিয়ালটি প্রায় ৫-৬টি ছাগল এবং ১০টির মতো গরুকে আক্রমণ করে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা জানান, গ্রামটিতে হঠাৎ করে পাগলা শিয়াল ঢুকে পড়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ