২৩ অক্টোবর ২০২৬, ১৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

· অপরাধ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩০) ও মোসাইদ (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে বিকেল ৫টা ২৫ মিনিটের সময় উপজেলার করাব ইউনিয়নধীন মধ্য সিংহগ্রাম সাকিনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

?গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার মধ্য সিংহগ্রামের জলফু মিয়া ওরফে জফু মিয়ার ছেলে এবং মোসাইদ সিংহগ্রাম পশ্চিম গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকায় মাদক ব্যবসা ও চুরির সাথে জড়িত বলে পরিচিত। ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ