
হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে, এই জলপথে একদিনে এত বেশি সংখ্যক জাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জাহাজগুলোর মধ্যে চারটি তেল স্থানান্তর করার সময় হামলার শিকার হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। অন্য তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়ে অকেজো হয়ে পড়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗