
বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব : মেসি
বার্সেলোনায় লিওনেল মেসির ট্রফির অভাব ছিল না। জাভি হের্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লেস পুয়োলদের পাশে নিয়ে একের পর এক শিরোপা জিতে সাফল্যের নতুন ইতিহাস লিখেছিলেন তিনি।
তবে কাতালান ক্লাবটিতে কাটানো সেই সোনালি সময় শুধুই ট্রফি জয়ের আনন্দে সীমাবদ্ধ নয় বলে জানালেন আর্জেন্টিনা মহাতারকা। মাঠে ও মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিদিনের মুহূর্তগুলোকেও সমপরিমাণ মূল্যবান বলে মনে করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
স্প্যানিশ সংবাদ সংস্থা এফেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗