২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সৌদি সরকারকে রায়ের কপি পাঠানোর জন্য বাংলাদেশের চিঠি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৩:১১ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৩:১১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সৌদি সরকারকে রায়ের কপি পাঠানোর জন্য বাংলাদেশের চিঠি

· বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে দুইজন বাংলাদেশি যাদের শিরশ্ছেদ করা হয়েছে, আমরা হারিয়েছি যাদের- তাদের বিষয়ে আর কোনো ডিটেইলস সৌদি কর্তৃপক্ষ দেয়নি। আমরা এরই মধ্যে সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছি, তার সঙ্গে কথা হয়েছে। সৌদি সরকারকে আমরা অফিশিয়ালি চিঠি দিয়েছি রায়ের কপি দেয়ার জন্য। রায়ের কপিটা পেলেই আমরা ডিটেইলস জানতে পারব- কী ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে ৭ হাজারের বেশি বন্দি রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রত্যেকটি দেশের নিজস্ব আইনি কাঠামো থাকে, সে দেশের জুডিশিয়ারি বা জুডিশিয়াল সিস্টেমে তারা তাদের সিদ্ধান্ত নেয় এবং সেইভাবে কাজ হয়। কিন্তু কোনো বাংলাদেশি নাগরিক এভাবে নিবৃত হয় বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়- সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা চিঠি দিয়েছি, আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ