27 October 2026, 13:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

প্রবৃদ্ধি বাড়লেও আর্জেন্টিনা-শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে বাড়ছে জনঅসন্তোষ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 23 October 2026, 16:49 · Latest coverage: 23 October 2026, 16:49

Primary story

Arthosuchak Bangla

প্রবৃদ্ধি বাড়লেও আর্জেন্টিনা-শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে বাড়ছে জনঅসন্তোষ

· Economy

আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, মরক্কো ও নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন উদীয়মান অর্থনীতিতে প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়লেও সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব ও আয়বৈষম্যের চাপে বাড়ছে জনঅসন্তোষ। অর্থনৈতিক সংস্কারের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় বিভিন্ন দেশে সামাজিক অস্থিরতার ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সংস্কারের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে এবং সরকারি অর্থব্যবস্থায় স্থিতিশীলতা এসেছে। কিন্তু এসব অর্জনের সুফল সাধারণ মানুষের জীবনযাত্রায় সমানভাবে প্রতিফলিত হচ্ছে না। ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ব্যবধান বাড়ছে।

আর্জেন্টিনায় প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের অর্থনৈতিক সংস্কারে মূল্যস্ফীতি প্রায় ৩০০ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমেছে। আমদানি বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং ভর্তুকিও কমানো হয়েছে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়লেও ব্যবসার খরচ বৃদ্ধি ও ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় চাপে রয়েছেন সাধারণ মানুষ।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest