
এনসিপির কমিটিতে ‘ছাগলচোর ও ল্যাপটপ চোর’: রাশেদ খাঁন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে ‘ছাগলচোর’, ‘ল্যাপটপ চোর’ ও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িতদের শীর্ষ পদে বসানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বিরোধী দলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণের কারণে ‘পতিত অপশক্তি’ মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
নিজের ফেইসবুকে শুক্রবার দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। এনসিপির সমালোচনা করে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে। যারা সারাদিন গণতন্ত্রের বুলি আওড়ায় ও বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারা একটি কাউন্সিল পর্যন্ত করে কমিটি দিতে পারল না, এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে?’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗