২৩ অক্টোবর ২০২৬, ২২:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মৌলভীবাজারে অ্যাপসের মাধ্যমে ভাড়া নেওয়া ভবনের ৪ তলা থেকে লাফিয়ে নারীর মৃত্যু; যুবক আটক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৯:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৯:২৪

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

মৌলভীবাজারে অ্যাপসের মাধ্যমে ভাড়া নেওয়া ভবনের ৪ তলা থেকে লাফিয়ে নারীর মৃত্যু; যুবক আটক

· বাংলাদেশ

মৌলভীবাজার ২৪ ডেস্ক: মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ (ফার্নিচার) ভাড়া নেওয়া একটি চারতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত নারীর সাথে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন ‘আরজু ভিলা’য় এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরজু ভিলার চারতলা ভবন থেকে হঠাৎ এক নারী নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ