
নাস্তা কম দেওয়ার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর চমেকে মৃত্যু
পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ ওঠার নয় দিন পর মারা গেছেন সিফাতুন নুর (২২) নামে এক গৃহবধূ। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা মো. নুর।
মারধরের ঘটনায় গত ১৪ অক্টোবর সিফাতুনের মা জুহিনুর আক্তার (৫৫) পটিয়া থানায় তাঁর মেয়ের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে সিফাতুন ও তাঁর মাকে মারধরের কথা উল্লেখ করা হয়েছে।
নিহতের বাবা মো. নুরের দাবি, মারধরের ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সিফাতুন আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন ঘটনা সাজানো হয়েছিল। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁর বাবা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗