২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে কিছু নেই, সম্প্রদায় যার যার, দেশ সবার’- সংস্কৃতি প্রতিমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ২২:২৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ২২:২৯

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে কিছু নেই, সম্প্রদায় যার যার, দেশ সবার’- সংস্কৃতি প্রতিমন্ত্রী

· বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “বিগত সরকার পার্বত্য অঞ্চলের ১৩টি ভাষাভাষী জাতি বা সম্প্রদায়কে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে নামকরণ করেছিল। কিন্তু বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের এই সম্প্রদায়গুলোকে ভিন্ন চোখে দেখেন না। তিনি বিশ্বাস করেন—আমরা সবাই নিবন্ধিতভাবে বা সার্বিকভাবে বাংলাদেশি। এ দেশে ধর্ম ও সম্প্রদায় যার যার হলেও দেশটা আমাদের সবার।”

শুক্রবার (২৩ অক্টোবর) বান্দরবানের থানচি উপজেলায় পুলিশ পরিচালিত হাইল্যান্ডার পার্কে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এই দেশের প্রতিটি মানুষের নিজ নিজ মাতৃভাষা, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে চর্চা ও পালন করার পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্র বা কোনো ব্যক্তির ক্ষমতা নেই তাদেরকে ‘বাঙালি’ হিসেবে চাপিয়ে দেওয়ার। তবে আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। এ দেশে বসবাস করতে হলে সবাইকে বাংলা ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে।”

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ