২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২২

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ

· বাংলাদেশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান কঠোর নির্দেশনায় বিভাগ জুড়ে অবৈধ ভাবে বনাঞ্চল গাছ, কাঠ ও বাঁশ রোধে ফরেস্টার নজরদারি ও অভিযান জোর দার করার লক্ষ্যে বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটের অভিযানে শাহিন চৌধুরী ‘স’মিল অবৈধ ভাবে মজুদ কালে ৬ টুকরো (৮ঘনফুট) আকাশমণি গোল কাঠ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক কাম স্টেশনের কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী নির্দেশে বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে পুটিজুরী বন বিটের বন কর্মীকে নিয়ে অভিযান পরিচালনা করে পুটিজুরী এলাকায় শাহিন চৌধুরী ‘স’মিল (করাতকল) বনাঞ্চলের আকাশমণি গোল কাঠ দেখে জব্দ করেন।

পুটিজুরী বন বিট কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহিন চৌধুরী ‘স’মিল গিয়ে দেখি আকাশমণি গোল কাঠ চিরানো উদ্দেশ্যে বা অন্য ভাবে পাচার করার জন্য রাখা হয়েছে। তাৎক্ষনিক পুটিজুরী বন বিটের কর্মীদের নিয়ে কাঠ গুলো জব্দ করি। আমরা আসার আগেই পাচারকারী দল টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত আকাশমণি গোল কাঠ গুলো পুটিজুরী বন বিট অফিসে আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ