
কানাডার পণ্যে শুল্ক কমাল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে কানাডার কিছু পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে লড়াই করা রিপাবলিকান প্রার্থী সুসান কলিন্স এ সিদ্ধান্তের পক্ষে প্রচেষ্টা চালানোর কথা জানানোর পর এ ঘোষণা এলো।
স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউস জানায়, আগামী ৩০ অক্টোবর থেকে পাতলা কাঠের শিট, কিছু কাগজজাত পণ্য, নির্দিষ্ট যন্ত্রপাতি ও শীতলীকরণ সরঞ্জামসহ কয়েক ধরনের কানাডীয় পণ্যে শুল্ক শিথিল করা হবে। খবর বিবিসির
মেইন অঙ্গরাজ্যে পুনর্নির্বাচনের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে থাকা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স প্রথম এ শুল্কছাড়ের ঘোষণা দেন। তার দাবি, এতে অঙ্গরাজ্যের কৃষিশিল্প উপকৃত হবে। ব্লুবেরি, আলু, আপেল ও সামুদ্রিক শৈবাল উৎপাদনকারীদের জন্য এসব পণ্য গুরুত্বপূর্ণ বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উল্লেখ করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

