
টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজন নিহত, আহত ৫০০
তাইওয়ানে টাইফুন চাম্পি পাশ কাটিয়ে গেলে এর প্রভাবে একজন নিহত ও আরও ৫০০ জন আহত হয়েছেন, বহু গাছ উপড়ে পড়েছে আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ঝড়টির দুর্বল হয়ে পড়া অব্যাহত আছে আর এটি উত্তরদিকে চীনের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে যদিও এটি স্থলে উঠবে না বলেই ধারণা করা হচ্ছে, জানিয়েছে রয়টার্স।
চাম্পি এক পর্যায়ে একটি সুপার টাইফুনে পরিণত হয়ে চলতি বছরে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম একটি হয়ে উঠেছিল। এখন এটি দুর্বল হতে থাকলেও এর কেন্দ্রের কাছাকাছি এখনও দমকা হওয়া আকারে ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বলে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
