২৪ অক্টোবর ২০২৬, ১৭:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেহেরপুরে জেলা বিএনপির দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

মেহেরপুরে জেলা বিএনপির দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

· রাজনীতি

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলা মোড়ে জেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেল পর্যন্ত দিনব্যাপী চলবে। এতে প্রায় ৫০০ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রমে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক ডা. নাঈম।

উদ্বোধনকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচিতে স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেই কর্মসূচির আলোকে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যাঁরা সহজে চোখের চিকিৎসা নিতে পারেন না, তাঁদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এ কার্যক্রম আয়োজন করা হয়েছে।”

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ