২৪ অক্টোবর ২০২৬, ২০:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৩

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার

· আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাজারে রুশ ডিজেল সরবরাহের প্রথম চালান নিয়ে একটি ট্যাঙ্কার রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর ছেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর চুক্তির পর এটিই প্রথম চালান।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আগিওই ফানেনদেস’ নামের ট্যাঙ্কারটি শুক্রবার রাশিয়ার বন্দর ছেড়েছে। জাহাজটির গন্তব্য নিউইয়র্ক। জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস জানিয়েছে, ট্যাঙ্কারটিতে দুই লাখ ৯৮ হাজার ব্যারেল ডিজেল রয়েছে। আগামী ১০ নভেম্বর জাহাজটির নিউইয়র্কে পৌঁছানোর কথা।

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাম্প সম্প্রতি মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রথম ট্যাঙ্কারটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে এবং এ ধরনের চালান নিয়মিত অব্যাহত থাকতে পারে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ