
ডেঙ্গুতে দেশে ৫ জনের মৃত্যু, চট্টগ্রাম বিভাগে হাসপাতালে ভর্তি ২৩২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৮ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪১ জন, খুলনা বিভাগে ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে সাত জন রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗