
আর্সেনাল তারকার চোট নিয়ে চিন্তিত কোচ আর্তেতা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ চোট নিয়ে মাঠ ছাড়েন আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা। প্রাথমিকভাবে চোট গুরুতর কিনা জানা না গেলেও ‘লক্ষণ মোটেও ভালো নয়’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানেজার মিকেল আর্তেতা।
গত বুধবার মিউনিখের বিপক্ষে ম্যাচের মাত্র ১০ মিনিটে পাস দিতে গিয়ে পড়ে চোটটি পান তিনি। চোটের কারণে এই উইঙ্গার শনিবার (২৪ অক্টোবর) এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন।
চোটের জায়গায় প্রচুর তরল জমা হওয়ায় আঘাতের পরিমান বোঝা কঠিন ছিল জানিয়ে আর্তেতা জানিয়েছে, ‘বিকেলে তার আরেকটি এমআরআই করা হবে। সম্ভবত চোটের গভীরতা সর্ম্পকে আগামীকাল আমরা আরো বিস্তারিত জানতে পারব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
