
হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নাটোরের নলডাঙ্গার হালতী বিলের একডালা ও খাজুরা বিলে দিনব্যাপী এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
অভিযানে নদী ও বিলের জীববৈচিত্র্য ধ্বংসকারী ৭০ পিস চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗