২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ২০:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ২০:১৮

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

· বাংলাদেশ

ফরিদগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলা সদরে সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জের উদ্যোগে বিদ্যালয়টির মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মহসীন পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ ও মনোজগতে গভীর প্রভাব রেখে যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেমনই একজন ব্যক্তিত্ব। পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। কৈশোর থেকে পরিণত বয়স পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে তার প্রভাব অপরিসীম। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আজও অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা কখনো ফুরাবে না। বিপ্লব, বিদ্রোহ, রণসংগীত, ইসলামী মূল্যবোধের গান, ভজন-কীর্তন, শ্যামাসংগীত, প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশ।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ