
কওমি মাদ্রাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি ও হটলাইন চালুর নির্দেশনা
শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও অনৈতিক আচরণ ঠেকাতে দেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠন, মনিটরিং সেল শক্তিশালী করা এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক আচরণ বা শিশু নিপীড়নের কোনো সুযোগ নেই। একই সঙ্গে কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়াও গ্রহণযোগ্য নয়। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


