
চুকনগরে ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুতের সময় এক ব্যক্তি আটক, ভ্রাম্যমান আদালতে ৩মাস জেল
নিজস্ব সংবাদদাতা,চুকনগর(খুলনা)ঃ চুকনগরে ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুতের সময় এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি। পরে ভ্রাম্যমান আদালতে ৩মাসের জেল দেওয়া হয়েছে তাকে। এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে এসআরবি-৬ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সংস্থাটির সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক আনিসুর রহমান পলাশ (৪০) উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড দেন।জবাইকৃত ঘোড়ার সমুদয় মাংশ নষ্ট করে দেওয়া হয়।আভিযানিক দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ বলেন, গত প্রায় ২মাস ধরে এসআরবি তার এই কর্মকান্ড পর্যবেক্ষণ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমরা এসে দেখতে পাই এখানে তিনটি ঘোড়া জবাই করে মাংশ প্রস্তুত করা হচ্ছে এবং আরও একটি জীবিত ঘোড়া পাশে বেঁধে রাখা আছে। আমাদের উপস্থিতি টের পেয়ে এই অবৈধ কসাইখানা থেকে ২/৩ জন কসাই পাঁচিল টপকে পালিয়ে যায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

