শ্রমিকদের স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় ব্যবস্থা নিন
আমাদের দেশ জনবহুল। এখানে শ্রমশক্তিই বড় চালিকাশক্তি। কিন্তু আমাদের দেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবার দিকটি বরাবরই উপেক্ষিত থেকেছে। সীমিত আয়ের কারণে নিজেরা এ বিষয়ে সচেষ্ট নন, আবার প্রাতিষ্ঠানিক পর্যায়েও এ নিয়ে উদ্যোগ চোখে পড়ে না।
এতে যে শ্রমিক বেশি মেয়াদে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারতেন, কিন্তু কর্মক্ষমতা হারিয়ে সেই শ্রমিক আগেই অচল হয়ে পড়ছেন। সর্বোপরি বাস্তবতা হলো, স্বাস্থ্য পরিচর্যার অভাবে বেশির ভাগ শ্রমিক অনিশ্চয়তা ও সীমাহীন কষ্টের মধ্যে আছেন।
৬০ শতাংশ চালকই জানেন না তাঁদের দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। এই সমস্যা দেখা গেছে দেশের ১৯টি জেলায় ৩১ হাজার ৫৩৫ জন যানবাহনচালকের চোখ পরীক্ষা করে। সম্প্রতি একটি সেবা সংস্থার উদ্যোগে বিশেষ হেলথ ক্যাম্প পরিচালিত হলে এই বাস্তবতা উঠে আসে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
