
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও নগদের চুক্তি
ঢাকা: বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ। এই অংশীদারত্ব দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র দুটি ডিজিটাল বিমা পণ্য — কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান — নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করে বিমাসেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসুবিধা নিশ্চিত করা এবং বেশি সংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।
গত ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই পক্ষে চুক্তিতে সই করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

