ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় ১,০০০
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের দ্বিতীয় সপ্তাহে আবারও দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) কয়েকটি এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে প্রায় ১ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তবে গত সপ্তাহের মতো এবার বড় ধরনের সংঘাত ও ব্যাপক লুটপাট ঠেকাতে সক্ষম হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে দেশটির ট্রেড ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার অন্তত ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

